লোড হচ্ছে...
নিজস্ব গোয়েন্দা সূত্রে ঢাকা উদ্যান এলাকায় নাশকতার উদ্দেশ্যে ককটেল মজুদ রাখার খবর পায় সংস্থাটি। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে নয়টি ককটেল শনাক্ত করা হয়। পরবর্তী সময়ে এসআরবির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো উদ্ধার করে। পরে সেগুলো রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে যথাযথ প্রক্রিয়ায় নিষ্ক্রিয় করা হয়।
৩ ঘণ্টা ২১ মিনিট আগে


